এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র
Advertisement
ড. সনজিত পাল, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাসি-পিসি
মাসি-পিসি
- মানিক বন্দ্যোপাধ্যায়
অনুধাবন প্রশ্ন :
২৬. মা-মাসির কাছেই রইতে হয় এ সময়টা’- বলতে কী বোঝানো হয়েছে?
২৭. ‘নিজেকে তার ছ্যাঁচরা, নোংরা, নর্দমার মতো লাগে’ - ব্যাখ্যা কর।
২৮. গকুল মাসি-পিসিকে পাগল করে তুলছে কেন?
২৯. ‘ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি’- কেন?
৩০. ‘সে যেন অনুভব করে, সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা’- বলতে কী বোঝানো হয়েছে?
৩১. বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের- কেন?
৩২. বেঁধে নিয়ে যাবার হুকুম আছে- কেন বলা হয়েছে?
৩৩. মাসি-পিসি দুজন একত্রে কাছারিতে যেতে চায় না কেন?
৩৪. বঁটির এক কোপে গলা ফাঁক করে দিবো- কেন বলা হয়েছে?
৩৫. মারাত্মক ভঙ্গিতে বঁটি আর দা উঁচু হয় মাসি-পিসির কেন?
৩৬. ‘শোনো কানাই এর্কি নয় মোটে’- কেন বলা হয়েছে?
৩৭. ‘মাসি-পিসি হঠাৎ গলা ছেড়ে’- কেন?
৩৮. কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে- কেন?
৩৯. ‘কেমন একটা স্বস্তি বোধ করে মাসি-পিসি’ বলতে কী বোঝানো হয়েছে?
৪০. ‘সজাগ রইতে হবে রাতটা’- কেন?
৪১. মাসি-পিসি কাঁথা-কম্বলটা জলে চুবিয়ে রাখে কেন?
৪২. ‘মাসি-পিসি অতি সন্তর্পণে বিছানা ছেড়ে উঠে’- কেন?
৪৩. ‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি’ - কেন?
৪৪. ‘ঘড়ায় আর হাঁড়ি-কলসিতে আরো জল এনে রাখে’- কেন?
৪৫. কলকেপোড়া ছ্যাঁকা বলতে কী বোঝানো হয়েছে?
৪৬. জগু বউ ফেরত নিতে চাচ্ছিল কেন?
৪৭. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’- ব্যাখ্যা কর।
৪৮. মাসি-পিসি শাক-সবজি ফলমূলের ব্যবসা করতে চাইলেন কেন?
৪৯. আহ্লাদি কেন স্বামীর বাড়ি থেকে চলে আসে?
৫০. ‘আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি-পিসির চোখে’- কেন?
সৃজনশীল প্রশ্নের দিকসমূহ:
১. স্বামীর নির্মম নির্যাতনের শিকার আহ্লাদির জীবনের করুণ কাহিনি।
২. দু’জন বিধাব ও নিঃস্ব নারীর অস্তিত্ব রক্ষার জীবন সংগ্রাম।
৩. প্রতিকূল পরিস্থিতিতে আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম।
৪. আহ্লাদির প্রতি মাসি-পিসির দায়িত্বশীল ও মানবিক জীবনবোধ।
৫. জগুর লোভী, কৌশলী, স্বার্থপর ও নষ্ট চরিত্র।
৬. গোকুলের স্বার্থপর, লোভী চরিত্র।
৭. বিপদে আপন্ন মাসি-পিসির প্রতি প্রতিবেশীর সহনুভূতিশীল আচরণ।
৮. ১৯৪২/৪৩ সালের দুর্ভিক্ষে সাধারণ মানুষের কষ্টের বর্ণনা।
৯. পিসি-মাসির প্রতি আহ্লাদির বাবার অভিভাবকতুল্য আচরণ।
১০. প্রথম দিকে মাসির প্রতি পিসির আক্রোশ।
১১. আহ্লাদির ওপর বৃদ্ধ মাঝির মেয়ের ভাবনা প্রকাশ।
১২. নারীদের ওপর সমাজপতিদের উন্মত্ত-লালসার দৃষ্টি।
মূলদিক : জীবনযুদ্ধে অবতীর্ণ মাসি-পিসির অস্তিত্ব বাঁচানোর সঙ্গে স্বামী নির্যাতিতা আহ্লাদিকে বাঁচিয়ে রাখার সংগ্রাম।
রেইনকোট
-আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) বাংলা কথাসাহিত্যে এক অসাধারণ প্রতিভার নাম। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির ওপর কখনো জোর দেননি। বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের ওপর। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এই সবকিছুর পরিপ্রেক্ষিতেই। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। মুক্তিযুদ্ধকালীন ঢাকার আতঙ্কগ্রস্ত পরিবেশ নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেন ‘রেইনকোট’ গল্প। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাক সেনারা যখন কোণঠাসা, তখন ঢাকায় মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ শুরু করে। ‘রেইনকোট’ গল্পেটি এমনই এক গেরিলা আক্রমণের ঘটনাকে কেন্দ করে রেইনকোট প্রতীকী তাৎপর্যে বর্ণিত হয়েছে। নুরুল হুদা এ গল্পের কথক। তার জবানিতে গল্পের ঘটনাবলি বিবৃত হয়েছে। তার কথনের মাধ্যমেই পাকিস্তানি সেনাবাহিনীর অমানুষিক নির্যাতন ও নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র বর্ণিত হয়েছে। সেনাবাহিনীর তলবের কারণে তুমুল বৃষ্টির মধ্যে কলেজে যাওয়ার জন্য নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোটটি পরে। রেইনকোটটি পরার পর ভীতু নুরুল হুদার মধ্যে যে সাহসিকাতর জন্ম হয়, তার অনুভূতির জগতে যে ব্যাপক পরিবর্তন সূচিত হয় তা এ গল্পে বিবৃত হয়েছে। কলেজ শিক্ষক নুরুল হুদার ভীতু মনে যে উষ্ণতা, সাহসিকতা ও স্বদেশপ্রেমের উদ্দীপনার জাগরণ হয়েছে তা এ গল্পকে বিশেষ তাৎপর্যময় করে তুলেছে।
‘রেইনকোট’ গল্পটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে :
‘রেইনকোট’ গল্পে কিছু ঘটনার বর্ণনা সরাসরি আর কিছু ঘটনা গল্প কথকের অতীত স্মৃতি থেকে নেয়া হয়েছে। গল্পের বর্ণনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গেরিলা আক্রমণ। এ গল্পে হাস্যরসাত্মক ভাব যতটা রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে প্রধান চরিত্রের অনুভূতি বিশ্লেষণ, তার সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পরিবর্তনের বর্ণনা। [চলবে]
