এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
জীববিজ্ঞান
Advertisement
মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জীবনীশক্তি
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসাবে নির্গত হয় কোন গ্যাস?- কার্বন-ডাই-অক্সাইড
২। শক্তির মূল উৎস কী?- সূর্য
৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়?- ATP
৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?- ATP
৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে?- শর্করা
৬। সূর্যালোক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী?
- সালোকসংশ্লেষণ
৭। বায়োএনার্জিটিক্স এর বাংলা অর্থ লিখ।
- জীবনীশক্তি
৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়?
- জীবনীশক্তি
৯। শর্করার ইংরেজি নাম কী?
- কার্বোহাইড্রেট
১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু?
- প্যারেনকাইমা
১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?- ৪টি
১৩। পানিতে কত ভাগ কার্বন-ডাই-অক্সাইড থাকে?- ০.৩%
১৪। সালোকসংশ্লেষণের সময় ADP কী গ্রহণ করে?- সৌরশক্তি
১৫। ATP-এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়?
- ৭৩০০ ক্যালরি
১৬। স্যার হ্যান্স কে ছিলেন?
- প্রাণরসায়নবিদ
১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে?- জৈব রসায়ন
১৮। ADP ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে?- ATP
১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?- জলজ উদ্ভিদের
২০। বায়ুতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?- ০.০৩%
২১। ATP ভেঙে কী উৎপন্ন হয়?- ADP
২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড বিজারণের গতিপথ নয়?
- ওয়াটসন ও ক্রিক চক্র
২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে?
- পাতায়
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
কৃষি ও জলবায়ু
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩৪। বাংলাদেশে ২০১১-১২ সালের মাছের উৎপাদন প্রায় কত লাখ টন ছিল?
ক. ৩০.৩০ খ. ৩২.৬২
গ. ৩৪.৭৮ ঘ. ৩৪.৮৮
৩৫। পানির ভৌত গুণাগুণ হলো-
i. তাপতাত্রা ii. পানির স্বচ্ছতা iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৬। উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশল হলো-
i. অভিযোজন ii. প্রতিস্থাপন iii. সংস্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৭। ধানের খরাসহিষ্ণু জাত হচ্ছে-
i. ব্রি ধান ৫৬ ii. ব্রি ধান ৫৭ iii ব্রি ধান ৫৮
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii ঘ. i, ii ও iii
৩৮। মধ্যম লবণাক্ততা সহনশীল ফসলগুলো হলো-
i. মরিচ ii. মটর iii. ভুট্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii ঘ. i, ii ও iii
৩৯। দেশে বন্যার কারণ হলো-
i. অতিবৃষ্টি ও নদীবাহিত পানি ii. পাহাড়ি ঢল iii. জলাশয়ের আধিক্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii ঘ. i, ii ও iii
৪০। ফসলের খরা পরিহারকরণ কৌশল হলো-
i. পাতা ঝরানো ii. প্রস্বেদন হার বাড়ানো iii. পাতার ওপর লিপিড জমা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ
মধ্যযুগের বাংলার
রাজনৈতিক ইতিহাস
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮২. গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
ক. জালালউদ্দিন শূর খ. গিয়াসউদ্দিন
গ. খান-ই জামান ঘ. সেনাপতি হিমু
৮৩. কখন সোলায়মান কররানির মৃত্যু হয়?
ক. ১৫৭০ খ্রি: খ. ১৫৭১ খ্রি:
গ. ১৫৭২ খ্রি: ঘ. ১৫৭৩ খ্রি:
৮৪. কে সর্বপ্রথম গৌড় হতে মালদহের ১৫ মাইল দক্ষিণে তান্ডায় রাজধানী স্থানান্তর করেন?
ক. জালালউদ্দিন খ. সোলায়মান
গ. শাহবাজ ঘ. খান-ই জামান
৮৫. বাংলার শেষ আফগান শাসকের নাম কী?
ক. দাউদ কররানি খ. সোলায়মান কররানি
গ. মুনিম কররানি ঘ. জালাল কররানি
৮৬. দাউদ খান কোথায় পালিয়ে যান?
ক. বিহারে খ. উড়িষ্যায়
গ. হুগলিতে ঘ. ত্রিপুরায়
৮৭. মুনিম খান কোন রোগে মারা যান?
ক. জ্বর খ. বসন্ত
গ. প্লেগ ঘ. হাপানি
৮৮. কখন বাংলায় বার ভূইয়াদের আবির্ভাব ঘটে?
ক. ১৫ শতকের মাঝামাঝি হতে
খ. ১৬ শতকের মাঝামাঝি হতে
গ. ১৭ শতকের মাঝামাঝি হতে
ঘ. ১৮ শতকের মাঝামাঝি হতে
৮৯. ঈসা খানের অধীনে কোন জেলা ছিল?
ক. ঢাকা খ. রাজশাহী গ. টাঙ্গাইল ঘ. দিনাজপুর
৯০. ঈসা খানের পিতা সোলায়মান খান কোথায় জমিদারী প্রতিষ্ঠা করেন?
ক. বিক্রমপুরে খ. সিলেটে
গ. সোনারগাঁয়ে ঘ. খুলনায়
৯১. ঈসা খান কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৫৯৮ খ্রি: খ. ১৫৯৯ খ্রি:
গ. ১৬০০ খ্রি: ঘ. ১৬০১ খ্রি:
৯২. মুসা খান কার হাতে পরাজিত হন?
ক. হুসেন শাহির খ. দাউদ খানের
গ. মানসিংহের ঘ. মুনিম খানের
৯৩. ইসলাম খান কত খ্রিষ্টাব্দে বঙ্গের সুবাদার নিযুক্ত হন?
ক. ১৬০৫ খ. ১৬০৬ গ. ১৬০৭ ঘ. ১৬০৮
৯৪. ইসলাম খান কখন ঢাকায় প্রবেশ করেন?
ক. ১৬০৮ খ্রি: খ. ১৬০৯ খ্রি:
গ. ১৬১০ খ্রি: ঘ. ১৬১১ খ্রি:
৯৫. ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয়-
ক. ১৬১০ খ্রিষ্টাব্দে খ. ১৬১১ খ্রিষ্টাব্দে
গ. ১৬১২ খ্রিষ্টাব্দে ঘ. ১৬১৩ খ্রিষ্টাব্দে
৯৬. মুসা খান রাজধানী নিরাপদ নয় মনে করে কোথায় আশ্রয় নেন?
ক. মেঘনায় খ. দ্বীপে
গ. ইব্রাহিমপুর দ্বীপে ঘ. সোনারগাঁয়ে
৯৭. মুঘল প্রদেশগুলো কি নামে পরিচিত ছিল?
ক. সুবা খ. কুবা গ. উবা ঘ. দুবা
৯৮. সুবাদার ইসলাম খান কখন বার ভূইয়াদের দমন করেন?
ক. ১৬১০ খ্রিষ্টাব্দে খ. ১৬১১ খ্রিষ্টাব্দে
গ. ১৬১২ খ্রিষ্টাব্দে ঘ. ১৬১৩ খ্রিষ্টাব্দে
৯৯. কে খুব অল্প সময়ের জন্য সুবাদার নিযুক্ত হন?
ক. দারার খান খ. ইসলাম খান
গ. সুবাদার খান ঘ. মুসা খান
১০০. পর্তুগিজদের দমন করেন কে?
ক. দারার খান খ. কাসিম খান
গ. কাসিম খান জুয়িনী ঘ. মুসা খান
উত্তর : ৮২.ক ৮৩.গ ৮৪.খ ৮৫.ক ৮৬.খ ৮৭.গ ৮৮.খ ৮৯.ক ৯০.গ ৯১.খ ৯২.গ ৯৩.ঘ ৯৪.গ ৯৫.খ ৯৬.গ ৯৭.ক ৯৮.ক ৯৯.ক ১০০.গ।
