Advertisement
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মুসলিম (Islamic History and Culture) বিশ্বের ধর্মীয় বিশ্বাস,ইসলামি সভ্যতা, ধর্মীয় বিকাশ, নবী-রাসুলদের জীবন, ইসলামী ঐতিহ্য ও জীবনধারা, রাজনৈতিক শাসনব্যবস্থা এবং সামাজিক-সাংস্কৃতিক অর্জনের সামগ্রিক রূপরেখা। সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলামের আবির্ভাবের পর বিভিন্ন অঞ্চলজুড়ে মুসলিম শাসন, শিক্ষা, দর্শন, চিকিৎসাবিজ্ঞান, গণিত, সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ ঘটে। মসজিদ, ঐতিহাসিক স্থাপনা, পাণ্ডুলিপি, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং মুসলিম সমাজের সাংস্কৃতিক বৈচিত্র্য ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
