রাগের মাথায় ‘আমি মুসলমান না’ বললে কি নতুন করে কালেমা পড়তে হবে?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাগের মাথায় কেউ যদি ‘আমি মুসলমান না’ বলে ফেলেন, অথচ অন্তরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখেন, তাহলে তার ঈমান ও ইসলামি বিধান অনুযায়ী করণীয় কী— এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি।
সম্প্রতি এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, কেউ স্বেচ্ছায় রাগের বশে এমন কথা বললেও বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অন্তরে ঈমানের বিশ্বাস থাকা সত্ত্বেও মুখে কুফরির কথা উচ্চারণ করার পরিণতি গুরুতর হতে পারে।
প্রশ্নকারী জানতে চান, কেউ রাগ করে নিজেকে মুসলমান নন বলে দাবি করলে, অথচ তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যে আল্লাহ এক এবং তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তাকে নতুন করে শাহাদাহ গ্রহণ করতে হবে কি না।
এর জবাবে মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, এমন ব্যক্তির জন্য তওবা ও ইস্তিগফারের পাশাপাশি ঈমান নবায়ন করা আবশ্যক। আর তিনি বিবাহিত হলে শরিয়তসম্মত পদ্ধতিতে বিবাহ নবায়ন করতে হবে।
উত্তরে তিনি ফিকহের বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতিও উল্লেখ করেন। সেসব উদ্ধৃতির আলোকে বলা হয়েছে, কেউ অন্তরে ঈমানের বিশ্বাস রাখলেও স্বেচ্ছায় মুখে কুফরিসূচক কথা বললে তা গুরুতর ধর্মীয় পরিণতি ডেকে আনতে পারে।

-6ae2d9af6de6d.jpg)