বাল্যবিবাহ
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা কেবল একটি শিশুর শৈশব কেড়ে নেয় না, বরং তার শারীরিক ও মানসিক বিকাশে স্থায়ী অন্তরায় সৃষ্টি করে। বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর আইন থাকা সত্ত্বেও সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে এটি এখনো বিদ্যমান। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী—বিয়ের জন্য মেয়েদের নূন্যতম বয়স ১৮ বছর এবং ছেলেদের জন্য ২১ বছর নির্ধারিত। এই আইনের লঙ্ঘন কেবল দণ্ডনীয় অপরাধই নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবেও বিবেচিত।
আরও পড়ুন
