Advertisement
ব্যারিস্টার কায়সার কামাল
ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা আইনজীবী এবং উদীয়মান রাজনীতিবিদ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১২ মার্চ ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কায়সার কামালকে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচন করা হয়। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
Advertisement
আরও পড়ুন
