নাজিফার ‘রইদ’ আসার ইঙ্গিত
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাজিফা তুষি অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। এটি নিয়ে আলোচনা অনেক আগে থেকেই চলছে। সিনেমাটির কাজ গত বছরেই শেষ করেছেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। এটি সিনেমাটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। তিনি জানিয়েছেন, চলতি মাসেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এরপর ট্রেলার মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জুন-জুলাইয়ে ‘রইদ’ বড়পর্দায় দর্শকের সঙ্গে দেখা করবে। তবে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সিনেমার মুক্তির সময়সূচিকে কিছুটা প্রভাবিত করতে পারে। নির্মাতা আরও জানান, সিনেমাটি মূলত একটি প্রেমের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে পারিপার্শ্বিক নানা সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ও উঠে এসেছে। এর বেশির ভাগ দৃশ্য সিলেটের সুনামগঞ্জে ধারণ করা হলেও এটি আঞ্চলিক কোনো ভাষা বা সংস্কৃতির গল্প নয়। নির্মাতার ভাষ্যমতে, গল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে। এতে অনেক অভিনয়শিল্পী প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
