জোছনার ওপারে পূর্ণিমা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই সিনেমার এক সময়ের হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয় থেকে বিদায় না নিলেও এখন অবশ্য তাকে সিনেমায় দেখা যায় না। তার অভিনীত দুটি সিনেমার কাজ স্থগিত আছে। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘আহারে জীবন’ নামে একটি সিনেমা। এটি অবশ্য ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। আজ এ নায়িকার জন্মদিন। দিনটি উপলক্ষ্যে চ্যানেল আই তাকে নিয়ে তৈরি করেছে একটি অনুষ্ঠান। নাম ‘জোছনার ওপারে পূর্ণিমা’। অনুষ্ঠান ধারণের দিন মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পূর্ণিমার প্রায় তিন দশকের নানা ভঙ্গিমার ছবির কাটআউট দিয়ে সাজানো হয় চ্যানেল আই করিডোর। বিছানো হয় লাল গালিচা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কোনাল। এতে পূর্ণিমা অভিনয়ের শুরু, সেরা সিনেমা, প্রিয় গান, প্রিয় নায়ক প্রিয় খাবার এবং যে কথা কখনো বলা হয়নি পূর্ণিমার সেগুলো শেয়ার করেছেন দর্শকদের সঙ্গে। পাশাপাশি চ্যানেল আইয়ের পক্ষ থেকে দেওয়া হলো একটি বিশেষ উপহার। যদিও এই টিভি স্টেশনটি ইদানীং নায়িকাদের বিভিন্ন রকম উপহার দিয়ে আলোচনায় থাকছে। অনুষ্ঠানটি চ্যানেল আইতে আজ দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে।
