Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

মন্দাকিনীর অপেক্ষায়

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মন্দাকিনীর অপেক্ষায়

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

Advertisement

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জন্মদিনে ভক্তদের জন্য এলো বিশেষ চমক। পরিচালক এস.এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে তার নতুন কয়েকটি স্থিরচিত্র, যেখানে দেখা মিলেছে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনেত্রীর ভিন্নধর্মী দুটি লুকের।প্রায় সাত বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আগে থেকেই তুঙ্গে ছিল। নতুন প্রকাশিত ছবিগুলো সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এক ছবিতে তাকে দেখা গেছে কালো রঙের করসেট-স্টাইলের পোশাকে। এলোমেলো খোঁপা ও গাঢ় চোখের মেকআপে তার উপস্থিতি শক্তিশালী ও রহস্যময় এক চরিত্রের আভাস দেয়। অন্য ছবিতে তিনি অনেক বেশি স্বাভাবিক ও আধুনিক রূপে হাজির হয়েছেন। ডেনিম জিন্স, সাদা ক্রপ টপ ও বেইজ রঙের শার্টে সাজানো সেই লুকে ফুটে উঠেছে এক স্বচ্ছন্দ ব্যক্তিত্ব।

দুটি ভিন্ন লুকের কারণে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে ছবিগুলোর প্রেক্ষাপট বা গল্পের সঙ্গে সেগুলোর সম্পর্ক সম্পর্কে নির্মাতারা এখনো কোনো তথ্য প্রকাশ করেননি। জানা গেছে, কালো পোশাকের লুকটি সম্ভবত একটি গানের দৃশ্যের অংশ হতে পারে।

গত বছর প্রকাশিত চরিত্র-পোস্টারে প্রথমবারের মতো ‘মন্দাকিনী’ চরিত্রের পরিচয় পাওয়া যায়। সেখানে হলুদ শাড়িতে অ্যাকশনধর্মী এক রূপে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিশ্বজুড়ে নানা লোকেশনে চিত্রায়িত ‘বারাণসী’ একটি বৃহৎ পরিসরের অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা। এতে প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী সুরকার এম.এম. কীরাভানি। সিনেমাটি প্রিয়াঙ্কা চোপড়া ও এস.এস. রাজামৌলির প্রথম যৌথ কাজ। একইসঙ্গে এটি দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনের মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বারাণসী ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম