Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

মেলবোর্নের মঞ্চে নজরুল

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি এবার উঠে আসছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের মঞ্চে। কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’। ৪ অক্টোবর মেলবোর্নের ড্যানডেনংয়ে ড্রাম থিয়েটারে অনুষ্ঠিত হবে এ আয়োজন। নাটক, গান ও নাচের মধ্য দিয়ে তুলে ধরা হবে নজরুলের মানবতা, সাম্য, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির চিরন্তন বার্তা। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন মেলবোর্ন প্রবাসী নজরুল সংগীতশিল্পী আদিলা নূর। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও মেলবোর্নের শিল্পীদের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। সমসাময়িক মঞ্চায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংগীতের বৈচিত্র্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে থাকবে ‘সুর ও বাণীর অর্ঘ্য, যেখানে নজরুলের কবিতা ও গানের সমন্বয়ে বিশেষ পরিবেশনা তুলে ধরা হবে। এরপর মঞ্চস্থ হবে নজরুলের গীতিকা ‘ঝিলিমিলি’ এবং গীতি-নাট্য ‘কাবেরী তীরে’। অস্ট্রেলিয়ায় এই প্রথম নজরুলের দুটি সৃষ্টি একই মঞ্চে পরিবেশিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন মেলবোর্ন প্রবাসী নজরুল সংগীতশিল্পী ও নজরুল চর্চার সঙ্গে যুক্ত আদিলা নূর। বাংলাদেশ ও মেলবোর্নের শিল্পীদের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। এ উপলক্ষ্যে একটি স্মারক প্রকাশনাও প্রকাশ হবে। এতে বাংলাদেশের বিশিষ্ট নজরুল গবেষক, শিল্পী ও সংস্কৃতি জনের লেখা থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রথমবার মৌসুমী

প্রথমবার মৌসুমী

হ্যালো... জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

মেলবোর্নের মঞ্চে নজরুল

মেলবোর্নের মঞ্চে নজরুল

ওভার দ্য টপ

ওভার দ্য টপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম