Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আর্থিক প্রতারণা মামলায় মুখ খুললেন নোরা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্থিক প্রতারণা মামলায় মুখ খুললেন নোরা

Advertisement

দক্ষিণ ভারতের অভিনেত্রী লীনা মারিয়া পল ও তার স্বামী সুকেশ চন্দ্রশেখর প্রায় ২০০ কোটি রুপির একটি বিশাল আর্থিক প্রতারণা ও চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত। এই মামলায় যুক্ত হয় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির নামও। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে সাক্ষী হিসাবে নোরাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্বল্প সময়ের নোটিশ পাওয়ায় এবং আগে থেকে নির্ধারিত পেশাগত ব্যস্ততা থাকায় সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। তবে এই মামলায় নোরার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছে অভিনেত্রীর আইনজীবী দল। তাদের দাবি, নোরাকে অভিযুক্ত হিসাবে নয়, বরং আদালতের সহায়তার জন্য একজন সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আইনজীবীরা তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদনও করেন। এর পরিপ্রেক্ষিতে মামলার শুনানি আগামী ৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। একইসঙ্গে ওই দিন আদালতে উপস্থিত হওয়ার জন্য নতুন করে সমন জারি করা হয়েছে। উল্লেখ্য, দিল্লির রোহিণী কারাগারে বন্দি থাকাকালে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রায় ২০০ কোটি রুপি আদায়ের অভিযোগ ওঠে। এর আগে সুকেশ ও তার স্ত্রী লীনা মারিয়া পলে সঙ্গে কথিত যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার বক্তব্যও রেকর্ড করা হয়। পরে সম্পূরক অভিযোগপত্রে তাকে প্রসিকিউশনের সাক্ষী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তদন্তকারীদের কাছে নোরা জানিয়েছিলেন, সুকেশের সঙ্গে তার যোগাযোগ মূলত তার স্ত্রীর মাধ্যমেই হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম