Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

তৃতীয় সংসারও ভাঙল সংগীতশিল্পী ন্যান্সির

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির আবারও সংসার ভেঙেছে। স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি। এটি হলো ন্যান্সির তৃতীয়বার বিবাহবিচ্ছেদ। সম্প্রতি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লিখেন, ‘মেহেদি (স্বামী) এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এ নতুন অধ্যায়কে আলিঙ্গন করতে পারব।’ উল্লেখ্য, মহসিন মেহেদির সঙ্গে ২০২১ সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এর আগে ২০০৬ সালে প্রথমে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে সেই সংসারজীবনের ইতি টানেন এ গায়িকা। প্রথম সংসারে তার এক মেয়ে রয়েছে। এরপর ২০১৩ সালের ৪ মার্চ তিনি বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে। এ সংসারেও ন্যান্সির এক মেয়ে জন্ম নেয়। তবে টেকেনি দ্বিতীয় সংসারও।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

তৃতীয় সংসারও ভাঙল সংগীতশিল্পী ন্যান্সির

তৃতীয় সংসারও ভাঙল সংগীতশিল্পী ন্যান্সির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম