Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

Advertisement

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ প্রথম গান দিয়েই শ্রোতাদের মন জয় করেছিলেন। সংগীত ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে এক দশক পার করা এ শিল্পী সংখ্যায় খুব বেশি গান করেননি। তবে যে কটি গান গেয়েছেন, তার প্রায় সবই পেয়েছে ব্যাপক শ্রোতাপ্রিয়তা। দেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তাকে সম্মানিত করছে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি। সংগঠনটির এবারের পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী ও দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এনাম সরকার। এ প্রাপ্তি প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘সংগীতের বিশাল সমুদ্রে আমি একেবারেই নগণ্য। শিখছি প্রতিনিয়ত। কিছু গান শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছি, তারা ভালোবাসা দিয়েছেন, এটাই আমার কাছে অমূল্য। সিজেএফবিকে ধন্যবাদ, আমাকে সম্মানিত করার জন্য।’ উল্লেখ্য, নতুন মৌলিক গান নির্মাণ, প্রযোজনা ও প্রকাশে নিয়মিত কাজ করে আসছেন ধ্রুব গুহ। শিল্পের কঠিন সময়েও তিনি নতুন গান তৈরির কাজ চালিয়ে গেছেন। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সুযোগ করে দিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

নাটকে বাড়ছে বিনিয়োগ, কিন্তু গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রি

নাটকে বাড়ছে বিনিয়োগ, কিন্তু গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রি

সংগীতশিল্পী ন্যান্সির বিচ্ছেদের ঘোষণা

সংগীতশিল্পী ন্যান্সির বিচ্ছেদের ঘোষণা

আরও পড়ুন

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

ওয়াইনারি নিয়ে বিরোধ মিটল পিট-জোলির

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

গানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বুবলী

তৃতীয় সংসারও ভাঙল সংগীতশিল্পী ন্যান্সির

তৃতীয় সংসারও ভাঙল সংগীতশিল্পী ন্যান্সির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম