Logo
Logo
×

Advertisement

বিনোদন

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

ছবি: সংগৃহীত

Advertisement

শক্তিমান অভিনেতা জাহিদ হাসানের পুরোনো কাজ ‘লাল নীল বেগুনি’ দেখার পর তার অভিনয় ও পোশাকের ধরন ভালো লেগেছিল বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তিনি বলেন, শিল্পী বদলায়, সময়ের ভাষা বদলায়, তবে ভালোবাসা আর স্নেহের প্রকাশ থেকে যায় একই রকম। 

অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের মুগ্ধতা থেকে শুরু হওয়া এক আলাপ, পরে রূপ নেয় আন্তরিকতা ও ভালোবাসায়। সেই অভিজ্ঞতার কথাই জানালেন অভিনেতা খায়রুল বাসার। 

প্রবীণ অভিনেতা জাহিদ হাসানের অভিনয় ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করার পাশাপাশি তার কাছ থেকে পাওয়া স্নেহের কথাও তুলে ধরেছেন এ জনপ্রিয় অভিনেতা।এ নিয়ে একসময় সরাসরি অভিনেতার সঙ্গে কথাও বলেন তিনি। সেই আলাপের পর জাহিদ হাসানের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছেন, তা তার কাছে বিশেষ হয়ে আছে বলেও জানান খায়রুল বাসার।

এ অভিনেতা বলেন, ‘আমাকে দেখে জাহিদ হাসান ভাইয়ের মধ্যে তারুণ্যের কোনো নস্টালজিয়া কাজ করে কিনা, সেটি উনিই ভালো বলতে পারবেন। তার ‘লাল নীল বেগুনি’ নামে একটি কাজ দেখেছিলাম। তখন তাকে বলেছিলাম— সেই সময়েও আপনারা কী সাবলীল অভিনয় করেছেন! এর পাশাপাশি আপনার ফ্যাশন সচেতনতাও ভালো লেগেছে।’

 তিনি বলেন, ‘সেখানে তাকে সাধারণ একটি ব্যাগি প্যান্টের সঙ্গে গামছা দিয়ে তৈরি ফতুয়া পরতে দেখেছি। এই স্টাইলটি এখনো বেশ আরামদায়ক, সুন্দর ও মানানসই। তাকে ওই পোশাকে দেখতে খুব ভালো লেগেছে।’

খায়রুল বাসার বলেন, আমার কথাগুলো শুনে তিনি বলেছিলেন— ‘বাসার, মেকআপের বাইরে থাকলেও তোকে ডেকে নিয়ে আসি। তুই আমার পাশে বস, কথা বলি।’ এরপর নানা বিষয়ে আমাদের কথা হয়। সেসব প্রসঙ্গ এখানে বলতে চাই না। তিনি আমাকে খুব স্নেহ করেন, আদর করেন। তিনি প্রায়ই বলেন, ‘তোকে কিন্তু আমি ভালোবাসি, তুই বুঝিস।’ কথাগুলো সরাসরিই বলে ফেললাম। আসলে আমাকে তিনি অনেক পছন্দ করেন। এটা আমার জন্য আশীর্বাদ বলে জানান এ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাটকে বাড়ছে বিনিয়োগ, কিন্তু গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রি

নাটকে বাড়ছে বিনিয়োগ, কিন্তু গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রি

১০ বিলিয়ন ডলারের পথে হলিউডের বক্স অফিস

১০ বিলিয়ন ডলারের পথে হলিউডের বক্স অফিস

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

নিজের বায়োপিকের জন্য প্রযোজক খুঁজছেন ববিতা

কবে ফিরবেন বুবলী

কবে ফিরবেন বুবলী

ইত্যাদি এবার জয়পুরহাটে

ইত্যাদি এবার জয়পুরহাটে

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

আরও পড়ুন

মিমির এ কোন রূপ!

মিমির এ কোন রূপ!

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

জাহিদ হাসানের ভালোবাসায় মুগ্ধ খায়রুল বাসার

নারীদের যে বার্তা দিলেন বিশ্বসুন্দরী জেনিফার

নারীদের যে বার্তা দিলেন বিশ্বসুন্দরী জেনিফার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম