Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ইত্যাদি এবার জয়পুরহাটে

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রকৃতির সবুজ ক্যানভাসে আঁকা সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র কোল ঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে শ্রোতাপ্রিয় তিনটি বাছাই করা গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এ সংকলিত গানটি। চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসাবে এবারের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। বরাবরের মতো এবারও জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে একটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা।

দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝ থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।

বরাবরের মতো ইত্যাদির এ পর্বেও দর্শকদের জন্য রয়েছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এ জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি প্রতিবেদন। আরও রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানের শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। এ ছাড়া ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি ২৭ নভেম্বর বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কবে ফিরবেন বুবলী

কবে ফিরবেন বুবলী

ইত্যাদি এবার জয়পুরহাটে

ইত্যাদি এবার জয়পুরহাটে

সাইবার বুলিংয়ে বিপর্যস্ত হেইলি বিবার

সাইবার বুলিংয়ে বিপর্যস্ত হেইলি বিবার

আমেরিকায় সেরা হলেন তুষি

আমেরিকায় সেরা হলেন তুষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম