Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

দুই হাত ছাড়াই দুঃখু মিয়া শিক্ষার আলো ছড়াচ্ছেন

পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জন্ম থেকেই দুই হাত নেই। তবু অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল নিয়ে জীবনসংগ্রামে এগিয়ে চলেছেন আলতাফ হোসেন, যিনি এলাকায় দুঃখু মিয়া নামে পরিচিত। পা দিয়ে লিখেই তিনি পড়াশোনা শেষ করেছেন। চাকরির জন্য ঘুরেছেন বিভিন্ন দপ্তরে। চাকরি না পেয়ে শেষ পর্যন্ত পৈতৃক জমিতে গড়ে তুলেছেন বিদ্যালয়। সেখানে ১৪৫ শিশুর মাঝে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। তার এ ব্যতিক্রমী উদ্যোগের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সোমবার সকালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় দুঃখু মিয়ার প্রতিষ্ঠিত ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন’ পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও দুঃখু মিয়ার জীবনসংগ্রাম সম্পর্কে তিনি খোঁজখবর নেন। বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, আলতাফ হোসেন দুঃখু মিয়া শুধু নরসিংদীর গর্ব নন, তিনি সারা দেশের গর্ব। আত্মবিশ্বাস, কর্মস্পৃহা ও অদম্য মনোবল নিয়ে দুঃখু মিয়া এ অবস্থানে এসেছেন। তার সামনে এগিয়ে যাওয়ার পথটি সুগম করতে সরকারি সহায়তা প্রয়োজন। জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে। জেলা প্রশাসকের উদ্যোগে আলতাফ হোসেনকে অনুদান এবং শিক্ষার্থীদের গাছের চারা ও স্কুল ব্যাগ দেওয়া হয়। বিদ্যালয়টিতে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসাবে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বিদ্যালয়ের ১৪৫ শিশুর প্রত্যেকের জন্য গাছের চারা আনা হয়েছে। চারাগাছগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হবে। তিনি আরও বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুঃখু মিয়ার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, এত সুন্দর একটা চিন্তা থেকে এখানে এসেছেন। থেমে যাননি, হেরে যাননি। এটা অন্যদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। দুঃখু মিয়ার স্বপ্নের বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তর করতে যা যা করণীয় সেসব করা হবে। এ উদ্যোগকে শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত স্বপ্ন হিসাবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে এলাকার শিশুদের শিক্ষার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সচিব লোকমান

হোসেন প্রমুখ।

১৯৬২ সালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় জন্মগ্রহণ করেন আলতাফ হোসেন দুঃখু মিয়া। তার বাবার নাম তমিজ উদ্দিন। ছোটবেলা থেকে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দাদা আদর ও আক্ষেপ মিশিয়ে তার নাম রেখেছিলেন দুঃখু মিয়া। তবে নামের সঙ্গে দুঃখ জড়িয়ে থাকলেও জীবনযুদ্ধে হার মানেননি তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

২৪ নভেম্বরের আগেই জাতিসংঘের সিদ্ধান্ত এলডিসি উত্তরণে পাঁচ স্তম্ভের জাতীয় রোডম্যাপ

এলডিসি উত্তরণে পাঁচ স্তম্ভের জাতীয় রোডম্যাপ

দুই হাত ছাড়াই দুঃখু মিয়া শিক্ষার আলো ছড়াচ্ছেন

দুই হাত ছাড়াই দুঃখু মিয়া শিক্ষার আলো ছড়াচ্ছেন

বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন

বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন

যশোর পৌরসভা ৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম