Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে

ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড’ সামিট

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় দুদিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদার করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে এ সামিট অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরাটন হোটেলে এ আয়োজনে অংশ নেবেন প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকরা। সামিট উপলক্ষ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সামিটের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীদুজ্জামান টরিক বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এনআরবি ওয়ার্ল্ড কাজ করে যাচ্ছে। এ সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবী অংশ নেবেন।

টরিক আরও বলেন, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে এনআরবি ওয়ার্ল্ড যাত্রা শুরু করে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫০টিরও বেশি দেশে সংগঠনটির নেটওয়ার্ক বিস্তৃত। সংবাদ সম্মেলনে এনআরবি এনামুল হক এনাম, আনিসুল কবির জাসির ও রেহান রেজা এবং সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নাশকতার আশঙ্কায় বাড়তি সতর্কতা ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

ফেলে দেওয়া টুকরো কাপড়ে তৈরি সৈয়দপুরের শীতের কাপড়ে লাখো মানুষের মুখে হাসি

সৈয়দপুরের শীতের কাপড়ে লাখো মানুষের মুখে হাসি

গ্রামীণ ব্যাংকে আগুনসহ ৮ জেলায় নাশকতা

গ্রামীণ ব্যাংকে আগুনসহ ৮ জেলায় নাশকতা

সমবায় অধিদপ্তর ঘুসের মামলার আসামি পেলেন প্রাইজ পোস্টিং

ঘুসের মামলার আসামি পেলেন প্রাইজ পোস্টিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম