|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)-এর সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার। তিনি ছিলেন ক্রিকেটার। পরবর্তী সময়ে নিজেকে ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক হিসাবে প্রতিষ্ঠিত করেন। কোচিং ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গেম ডেভেলপমেন্ট, ক্রিকেট অপারেশন্স, আম্পায়ার্স কমিটিসহ নানা ভূমিকায় কাজ করেছেন। ক্রীড়া সাংবাদিক হিসাবে নিউ নেশন পত্রিকা দিয়ে শুরু, এরপর বাংলাদেশ টাইমসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
