|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মন্ডলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এই দিনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত অঘোর মন্ডল নব্বইয়ের দশকে ভোরের কাগজে কাজ করেন। এরপর তিনি দীর্ঘদিন ধরে টিভি মিডিয়ায় কাজ করেন। চ্যানেল আই, বৈশাখী টিভি, দীপ্ত টিভি, এটিএন নিউজে তিনি কাজ করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন। বিএসজেএ পরিবার স্বর্গীয় অঘোর মন্ডলের আত্মার শান্তি কামনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি
