Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ঢাকায় শাহেদের লাশ

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মদের লাশ দেশে পৌঁছানোর পর কফিন ধরে স্ত্রীর আহাজারি। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে -যুগান্তর

Advertisement

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের লাশ দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় লাশ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন তার স্ত্রী কহিনুর আক্তার। পরে তার লাশবাহী গাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের উদ্দেশে রওয়ানা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর গত ছয় মাসে নিহত ১১ বাংলাদেশির লাশ দেশে আনা হয়েছে। নিহত অন্যদের লাশ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে সাড়ে সাত হাজার বন্দি রয়েছে। তিনি বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে শাহেদের লাশ দেশে আনা সম্ভব হয়েছে। নিহত শাহেদ বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা। তার দুটি সন্তান রয়েছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে সরকারি পত্র পাঠানো হয়েছে। রায়ের কপি পাওয়া গেলে বিস্তারিত জানানো সম্ভব হবে। সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের শাস্তি মওকুফের জন্য সরকার আইনি প্রক্রিয়ায় চেষ্টা করছে। তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে। কোনো বন্দিকে দেশে ফিরিয়ে আনতে হলে বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট ঘটনাটি ২০২৩ সালের। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সৌদির বিভিন্ন কারাগারে প্রায় সাত হাজার ৫০০ বাংলাদেশি বন্দি রয়েছেন। কোনো বাংলাদেশি নাগরিকের সাজা হওয়ার খবর পাওয়ার পর তাকে আইনি সুরক্ষা দেওয়ার মাধ্যমে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করা হয়।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভিসা নবায়ন ও কর্মসংস্থানসংক্রান্ত সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানান শামা ওবায়েদ। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইনকানুন ভালোভাবে জেনে নেওয়ার জন্য প্রবাসী কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এসব সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বিদেশে কর্মী নিয়োগের খরচ বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগী ও দালালদের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন।


Advertisement

Advertisement

আরও পড়ুন

এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের

ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের

পাহাড়ে অবরোধ ঘিরে গোলাগুলি থমথমে সাজেক পর্যটনে ধস

থমথমে সাজেক পর্যটনে ধস

রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’

ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’

যুগান্তরকে এসবিবিআইএফ’র প্রেসিডেন্ট আবদুর রহমান অপপ্রচার সৌদির সঙ্গে সম্পর্ক বাধাগ্রস্ত করছে

অপপ্রচার সৌদির সঙ্গে সম্পর্ক বাধাগ্রস্ত করছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম