Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

শফিকুর রহমান

ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে কারও সঙ্গে আপস করব না।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও দলের সহাকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতথির বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ১৪০০ মানুষের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিল। বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে চব্বিশের ৫ আগস্টের রক্তকে সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য পরিষদ হয়েছিল। ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সেখানে জুলাই চার্টার রচিত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হবে। একটি সরকার গঠন আরেকটি রাষ্ট্রের সংস্কার বা পরিগঠন। নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মানলেন, আরেকটি মানলেন না, প্রতারণা করলেন। সংকটটি তারাই তৈরি করল। আমরা বলেছি, আমরা এ প্রতারণা মানব না, জাতি মানবে না। আমরা জনগণের এ দাবি আদায় করে ছাড়ব।

জামায়াত আমির বলেন, অনেক যুবক এখন মাদকের গডফাদার হয়েছে। তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আজ স্কুলগুলোয় মাদক বিক্রি হয়। স্কুলশিক্ষক বলতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীকে-বাবা স্কুলে অন্তত মাদক সেবন করিও না। কার সন্তান এতে হারিয়ে যাবে তার গ্যারান্টি নেই। অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ ও জাতিকে ধ্বংস করতে এভাবে তরুণ ও যুবসমাজের ওপর হাত দেওয়া হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত শুধু শহরে নয়, গ্রামেও চলে গেছে। সমাজের জন্য এটি ভয়ঙ্কর হুমকি। যে সমাজ ব্যবস্থা এ ধরনের অপকর্মকে ব্যক্তি, দল ও গোষ্ঠী স্বার্থে লালন করেছে, মূল অপরাধী তারাই।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিপ্লব আরেকটি হবে, সেটি হবে ইসলামী বিপ্লব। সেই বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীনরা তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, বস্তি দখল, নেশা ও মাদকের দিকে ঠেলে দিচ্ছে।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক, সুন্দর ও শান্তির বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিএনপি সরকারের ব্যর্থতার কারণে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে তারা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার সুযোগ পাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে

ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে

দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা নাশকতা দমনে কঠোর সরকার

নাশকতা দমনে কঠোর সরকার

রুহুল কবির রিজভী ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে

ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে

শফিকুর রহমান ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয়

ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম