Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ইসির রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু আজ

১১ দল যাবে একসঙ্গে

শহীদুল ইসলাম

শহীদুল ইসলাম

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১১ দল যাবে একসঙ্গে

Advertisement

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপ আজ শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ১৮টি নিবন্ধিত দলের সঙ্গে বৈঠকের কথা থাকলেও সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১১ দলের এই আগ্রহের কথা ইসিকে মৌখিকভাবে জানানোর পরিপ্রেক্ষিতে তাতে সাড়া দিয়েছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে আমার বাংলাদেশ (এবি) পার্টি আলাদা যাবে, একসঙ্গেও যাবে বলে নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ থেকে শুরু হওয়া সংলাপে ৩ ধাপে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ইসি। সে হিসাবে ১১ দলীয় ঐক্যভুক্ত দলগুলোর সংলাপ পড়েছে ভিন্ন ভিন্ন গ্রুপে। ইতঃপূর্বে ১১ দলের বৈঠকে একসঙ্গে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জোটের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

১১ দলের অন্যতম শরিক এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শনিবার রাতে যুগান্তরকে জানান, আমরা রোববার (আজ) ইসির সংলাপে যাচ্ছি। আবার জোটবদ্ধভাবে ডাকলে একসঙ্গেও যাব। তিনি বলেন, এ কথা আমরা ১১ দলের নেতাদের লিখিতভাবে জানিয়েছি। কেউ আমাদের নিষেধ করেননি।

এদিকে ১১ দলের আরেক শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, ইসি আমাদেরকে আলাদাভাবে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছে। তবে যেহেতু ১১ দলের বৈঠকে একসঙ্গে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সে পরিপ্রেক্ষিতে আমরা জোটবদ্ধভাবে যাব বলে ইসিকে জানিয়েছি।

আরেক শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান জানান, আমাদের জোটের ১১টি দলের নাম ইসির একজন কর্মকর্তা আমার কাছ থেকে নিয়েছেন। এতে ধারণা করা যায়, ইসি ১১ দলকে একসঙ্গে সংলাপে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাহজালাল ইসলামী ব্যাংকে ঋণ পুনঃতফসিল তিন হাজার কোটি টাকার অনিয়ম

তিন হাজার কোটি টাকার অনিয়ম

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

আ.লীগের অপতৎপরতা প্রতিরোধ মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

সারা দেশে ককটেল-আগুন সন্ত্রাস পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম