Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সারা দেশে ককটেল-আগুন সন্ত্রাস

পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

ইমন রহমান

ইমন রহমান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

Advertisement

‘গাছের পাতা নড়লেও দোষ সরকারের’ এমন একটি কথা চালু আছে বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে। ফলে নাশকতা আওয়ামী লীগ করছে এটি জনমনে স্পষ্ট হলেও দেশের মানুষ স্বস্তি খুঁজবে সরকারের কাছেই। বিশ্লেষকরা মনে করছেন, জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারেরই। তাই পরিস্থিতি সরকারকেই সামলাতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বাসে অগ্নিসংযোগ করছে। চলন্ত বাসে যাত্রী থাকাবস্থায় আগুন ধরিয়ে দিচ্ছে। বীভৎস সেসব দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সব থেকে বেশি সহিংসতা দেখা গেছে গোপালগঞ্জে। থানা ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। রক্ষা করতে পারেনি সরকারি সম্পদ ও স্থাপনা। চলমান সহিংসতার মাঝে আগুন দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের ঘর-বাড়িতে। নাশকতার হাত থেকে রক্ষা পায়নি বিএনপির সংসদ-সদস্যের বাড়িও। এমন পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত দলটির কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামলাতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। নভেম্বরজুড়ে কয়েক দফা নাশকতার পর গত বৃহস্পতি, শক্র ও শনিবারও দেশের অর্ধশত স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে বেশকিছু যানবাহনে। এর পালটা প্রতিক্রিয়ায় বিএনপির নেতাকর্মীরাও কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির চোরাগোপ্তা হামলা নিয়ে আতঙ্ক বাড়ছে। অনেকে বাসার বাইরে যেতে ভয় পাচ্ছেন। এমন বাস্তবতায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরানোই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষকরা পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের কঠোর প্রয়োগের কথা বলছেন। তবে দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক সংকটের কারণে এবং এটাকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত বলেও কেউ কেউ মনে করেন।

যদিও সরকারের দায়িত্বশীলরা দাবি করছেন, স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, কেউ হতাহত হোক এটা আমরা চাচ্ছি না। মানবাধিকার লঙ্ঘন হয় এমন কিছু পুলিশ করছে না। সারা দেশের মানুষ তা দেখছে। কিন্তু এভাবে যদি কাজ না হয়, এটাকে যদি পুলিশের দুর্বলতা মনে করা হয় এবং সারা দেশে সহিংসতা অব্যাহত থাকে, তাহলে কঠোর হতে পুলিশের সময় লাগবে না।

জনমনে স্বস্তি ফেরাতে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী যুগান্তরকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকে এফোর্ট নেওয়া হচ্ছে; যার ফলে গত দু-তিন দিন একটা বিশেষ এলাকা (গোপালগঞ্জ) ছাড়া অন্য জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে। তাদের অগ্নিসংযোগ, সন্ত্রাস, অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক যুগান্তরকে বলেন, চলমান পরিস্থিতিতে আমরা যে সংঘাত বা সহিংসতার চিত্র দেখছি, সেটা সরকারকেই সমাধান করতে হবে। কারণ যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন এটা তাদেরই দায়িত্ব। যেখানে সরকারের আইনি প্রক্রিয়া অনুযায়ী কঠোর হওয়া দরকার সেখানে সরকার কঠোর হবে। যেখানে নমনীয় থেকে বিকল্প উপায়গুলো অবলম্বন করে সমস্যার সমাধান করা যায়, সেখানে সেভাবেই সমস্যার সমাধান করবে। সব জায়গায় একইরকম কৌশল ব্যবহার করলে সেটা ভালো কোনো ফলাফল আনবে না। বরং এটা নাগরিকদের মনে সরকারের এক ধরনের দুর্বলতা প্রকাশ পাবে এবং দুর্বৃত্তরাও এই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সগুলোর তৎপরতা কম দেখছি। গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাও আমাদের চোখে পড়ছে না। কারণ বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতা হচ্ছে যেটা গোয়েন্দাদের আগেই জানার কথা। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা। এই জায়গাতে ভেতরে বা নেপথ্যে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না সেটাও সরকারকে খতিয়ে দেখা প্রয়োজন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. ওমর ফারুক যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদের ক্ষেত্রে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে তার বিচার হওয়া উচিত। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার হতে পারে এবং সর্বোচ্চ শাস্তিও হতে পারে। সেটাও একটা দৃষ্টান্ত হতে পারে। তবে রাজনৈতিক দলগুলোকে বসে একটা পরিবেশ তৈরি করতে হবে। রাজনৈতিক পরিবেশ তৈরি হলে জনগণের মধ্যে শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এটা রাজনৈতিক নেতারা যতক্ষণ পর্যন্ত না বুঝবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিয়ে কার্যক্রমগুলো চলতে থাকবে, যেটা জনমনে উত্তেজনা, উৎকণ্ঠা বাড়াবে।

সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা মনে করেন, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করছে তাদের ওপর আইনের কঠোর প্রয়োগ করতে হবে। তাদের প্রতিহত করতে হবে।

আইন কঠোরভাবে প্রয়োগ করা হলে মানবাধিকার লঙ্ঘন হবে কি না জানতে চাইলে যুগান্তরকে তিনি বলেন, থানা পুড়িয়ে দিচ্ছে, পুলিশ মারছে; এগুলো থামাতে গেলে মানবাধিকার লঙ্ঘন হলে হবে। তিনি বলেন, এখানে মানব আছে কয়টা সেটাও দেখতে হবে। মানব যারা, তাদের জন্য তো মানবাধিকার। ওইখানে (গোপালগঞ্জে) যারা আছে তাদের স্বার্থে আঘাত লেগেছে। তাদের ইনকামও হয়তো বন্ধ হয়ে গেছে। এই কারণে এমন ভাঙচুর করেছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছি। কিন্তু প্রয়োজন হলে কঠোর হব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাহজালাল ইসলামী ব্যাংকে ঋণ পুনঃতফসিল তিন হাজার কোটি টাকার অনিয়ম

তিন হাজার কোটি টাকার অনিয়ম

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

আ.লীগের অপতৎপরতা প্রতিরোধ মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

সারা দেশে ককটেল-আগুন সন্ত্রাস পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম