Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রৌমারীতে বিএসএফের পুশইন

শূন্যরেখায় ৯ দিন অনিশ্চয়তায় পাঁচ যুবক

Advertisement

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শূন্যরেখায় ৯ দিন অনিশ্চয়তায় পাঁচ যুবক

Advertisement

রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার ৫ যুবক ৯দিন আটকে আছেন। তাদের মধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন।

এদিকে বিজিবি-বিএসএফের পাহারায় দিন কাটছে এ যুবকদের। অপরদিকে তীব্র রোদ, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে প্লাস্টিকের সামান্য ছাউনির নিচে চরম দুর্ভোগে রয়েছেন তারা। সেখানে নেই খাবারের ব্যবস্থা, গোসল কিংবা স্যানিটেশন সুবিধাসহ মৌলিক সুযোগ-সুবিধা। ফলে চরম মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা। এদিকে এই পুশইনের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তেই কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ।

১৪ জুন ভোর সাড়ে ছয়টায় গয়টাপাড়া সীমান্ত দিয়ে ২ শিশু ও তাদের বাবা-মাসহ ৬ এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের আশ্রয় হয় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে। ঘটনার ৪দিন পর ১৮ জুন রাতে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২ শিশু ও তাদের মা-বাবাকে নিরাপদে সরিয়ে নিয়েছে বিজিবি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে রোজার আগেই কারসাজি

রোজার আগেই কারসাজি

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল

প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল

পুলিশের সক্ষমতা বাড়াতে উদ্যোগ কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম