আধিপত্য বিস্তার
নরসিংদী সদরে গুলিতে যুবক নিহত
Advertisement
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদী সদর উপজেলায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সংঘর্ষে নিহত বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) স্থানীয় আবদুল কাদেরের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় শহীদুল্লাহ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ও জাকিরের ছেলে মিরাজ (২০) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।
