Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চুরি ডাকাতি খুন গত বছরের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চুরি ডাকাতি খুন গত বছরের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Advertisement

দেশে গত বছরের তুলনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সোমবার গণমাধ্যমে পাঠানো অপরাধবিষয়ক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি। চলতি বছরের একই সময়ে তা কমে ৩৮৭টিতে দাঁড়িয়েছে।

দস্যুতার ঘটনা এক হাজার ৪৮৩টি থেকে কমে এক হাজার ৩৭৪টি এবং খুনের ঘটনা দুই হাজার ৯১৩টি থেকে কমে দুই হাজার ৬৫৯টি হয়েছে। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে দাঁড়িয়েছে ১৭টিতে।

এ সময়ে নারী নির্যাতনের ঘটনা ৯ হাজার ২৬২টি থেকে কমে আট হাজার ৯৭৮টি হয়েছে। শিশু নির্যাতনের ঘটনা তিন হাজার ৫৯১টি থেকে কমে তিন হাজার ১৫১টি এবং অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে নেমেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের পরিসংখ্যানেও অপরাধ কমেছে। এ সময়ে ডাকাতির ঘটনা ১৭১টি থেকে কমে ১২৩টি, খুন ৯৮০টি থেকে কমে ৮৮১টি এবং চুরি দুই হাজার ৬৯৩টি থেকে কমে দুই হাজার ৫৭৬টি হয়েছে। শিশু নির্যাতন ও অপহরণের ঘটনাও কমেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং অপরাধ দমনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে অপরাধের পরিসংখ্যানে এ নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

ভোর থেকে দীর্ঘ লাইন সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম