Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

নবম পে-স্কেল

অক্টোবরের বেতনেই বাড়তি অর্থ পাবেন চাকরিজীবীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অক্টোবরের বেতনেই বাড়তি অর্থ পাবেন চাকরিজীবীরা

Advertisement

নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী চলতি অক্টোবর মাসের বেতনেই বাড়তি অর্থ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে আপাতত তারা আগের হারেই ভাতা পাবেন। অর্থাৎ গত ৩০ জুন পর্যন্ত তারা যে হারে ভাতা পেতেন, পরের আদেশ জারি না হওয়া পর্যন্ত সে হারেই ভাতা পেতে থাকবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রজ্ঞাপনটি প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে প্রাপ্য বর্ধিত মূল বেতনের বকেয়াও যুক্ত হবে। তবে আপাতত ভাতা বাড়ছে না। আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত আগের হারেই ভাতা পাবেন চাকরিজীবীরা। নতুন হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন নির্ধারণের অনলাইন কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর (আজ)। এজন্য সরকারি কর্মচারীরা ৫ অক্টোবর থেকে সমন্বিত বাজেট ও হিসারক্ষণ পদ্ধতির (আইবাস++) ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। নির্ধারিত প্রক্রিয়া শেষ হলে গ্রেড ও বেতন নির্ধারণ অনুযায়ী প্রত্যেকের প্রাপ্য অর্থ হিসাব করা হবে।

নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১ জুলাই থেকে এটি কার্যকর হলেও পুরো বর্ধিত মূল বেতন একসঙ্গে দেওয়া হচ্ছে না। প্রথম ধাপে ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।

দ্বিতীয় ধাপে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে পূর্ণ বর্ধিত মূল বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও রাখা হয়েছে। তবে মূল বেতন বৃদ্ধির সুবিধা ধাপে ধাপে পাওয়া গেলেও ভাতার জন্য অপেক্ষা করতে হবে আরও প্রায় ১৫ মাস।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

ভোর থেকে দীর্ঘ লাইন সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম