Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

হামে মৃত্যু ছাড়াল ১২০০

ডেঙ্গুতে আরও ৪ প্রাণহানি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামে মৃত্যু ছাড়াল ১২০০

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ডেঙ্গু আক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন নার্স -যুগান্তর

Advertisement

দেশে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে এ বছর হাম ও এর উপসর্গ নিয়ে এক হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৯৭ শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। ওই ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫১ ডেঙ্গুরোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হামবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে এ সময়ে সবচেয়ে বেশি ৪৯৩ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩। এছাড়া চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ শিশু মারা গেছে।

গত ওই ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এক হাজার ৩০৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ১৭৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষায় ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫১, চট্টগ্রামে ২৭৬, সিলেটে ১৩২, বরিশালে ১২০, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৬৯, রাজশাহীতে ৪৪ ও রংপুরে ১৪০ শিশু। গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। তখন থেকে এ পর্যন্ত দুই লাখ ১৪ হাজার ৫৫১ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে এক লাখ ৯০ হাজার ৬৬৩ শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আর তাদের মধ্যে এক লাখ ৮৩ হাজার ৪২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ওই ২৪ ঘণ্টার চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের ১৮ দিনেই ১০৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জনে।

সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকার দুই সিটিতে দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের বাইরের একজন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৬৩ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯২, চট্টগ্রামে ২২০, খুলনায় ২৫৩, ময়মনসিংহে ৯২, রাজশাহী ২৩৩, রংপুরে ৯৩ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই বছরই সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

ভোর থেকে দীর্ঘ লাইন সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম