Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেফতার

মাদ্রাসায় ভাঙচুর-আগুন

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেফতার

পাবনা সদরের ভাড়ারায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার নুরে মদিনা মাদ্রাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ -যুগান্তর

Advertisement

পাবনায় একটি আবাসিক মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক কাম পরিচালক আবু ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাউডাঙ্গা কালুরপাড়ায় একটি আবাসিক মহিলা মাদ্রাসায় ওই ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। গ্রেফতার আবু ইউসুফ আতাইকুলা থানার খালিশপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে ইসাই প্রামাণিকের কাছ থেকে ভবনটি ভাড়া নিয়ে মাদ্রাসা পরিচালনা করছেন। প্রতিষ্ঠানটির ৬০ ছাত্রীর মধ্যে ৩০ জন মাদ্রাসায় থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে শিক্ষক আবু ইউসুফ ওই ছাত্রীকে জোর করে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার এক সহপাঠী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাইরে গিয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনে। তারা এসে শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। শুক্রবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে গ্রেফতার করে।

এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাবনা সদর থানায় একটি মামলা করেছেন। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। পরে তিনি বলেন, অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে রোজার আগেই কারসাজি

রোজার আগেই কারসাজি

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল

প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল

পুলিশের সক্ষমতা বাড়াতে উদ্যোগ কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম