Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

টুঙ্গিপাড়া থানায় আগুন

আ.লীগ নেতাকর্মীসহ ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

২৪ ঘণ্টায় ১০ জেলায় অগ্নিসংযোগ বিস্ফোরণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আ.লীগ নেতাকর্মীসহ ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে ১ নম্বর এবং সহসভাপতি ইলিয়াস সরদারকে ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার প্রকাশ করেছে, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল আহমেদ সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় বাড়িঘর, যানবাহন ও কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয়েছে পুলিশ বক্সেও। প্রতিনিধিদের পাঠানো খবর-

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : টুঙ্গিপাড়া থানা পোড়ানের মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় ঢুকে পড়ে। এ সময় তারা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। একপর্যায়ে তারা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে থানার সরকারি গাড়ি, থানা ভবন, পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়।

রাণীনগর (নওগাঁ) : রাণীনগরের কালীগ্রাম ইউনিয়নে বিএনপির কার্যালয়ে বুধবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অগ্নিসংযোগের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার করেছে।

ঢাকা : রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির একাংশ পুড়ে যায়।

চট্টগ্রাম : নগরীর হালিশহরে বৃহস্পতিবার একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় বৃহস্পতিবার আগুন দেওয়া হয়।

বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিপি পুলিশ। তারা হলেন, শরীফুল ইসলাম শামীম, মাহমুদুন নবী ও মেহেদী হাসান রাসেল। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়।

রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ বাস টার্মিনালে জননী পরিবহণের একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার রাতে বাস টার্মিনালে পার্কিং করে রাখা অবস্থায় আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাসে।

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে বৃহস্পতিবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম ও স্থানীয় এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়া কারাগারের প্রধান ফটক ও কোয়াটারে দুই দফায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আসবাবসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পুড়ে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রামপাল ও পায়রা বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন

বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন

চাঁপাই বিলে নতুন সম্ভাবনা পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

আমদানি ছাড়াই স্থিতিশীল বাজার রেকর্ড উৎপাদন ও আধুনিক সংরক্ষণে পেঁয়াজে স্বস্তি

রেকর্ড উৎপাদন ও আধুনিক সংরক্ষণে পেঁয়াজে স্বস্তি

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম