Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

৪ দিনের সফরে ৪৭ অনুষ্ঠানে যোগদান

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Advertisement

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের সফর শেষে শনিবার বিকাল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ড. ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। চারজন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯টি আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ ও মধ্যাহ্ন ভোজ), ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে ড. ইউনূস যোগ দেন।

Advertisement

প্রধান উপদেষ্টা

Advertisement

আরও পড়ুন

এলো ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে ২০ নভেম্বর

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে ২০ নভেম্বর

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

গুরুদাসপুরে হামলায় ছাত্রদল নেতার মৃত্যু এমপি আজিজের ছেলে মিন্টু তিন দিনের রিমান্ডে

এমপি আজিজের ছেলে মিন্টু তিন দিনের রিমান্ডে

একজন নুরুল আমিন সাবরেজিস্ট্রারের চাকরি করে এত সম্পদ!

সাবরেজিস্ট্রারের চাকরি করে এত সম্পদ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম