Logo
Logo
×

Advertisement

খবর

নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

আশ্বাস নয়, বাস্তবায়ন চাই তিস্তা মহাপরিকল্পনার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ দেখতে চায় তিস্তাপারের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি। সোমবার বেলা ১১টায় রংপুরের একটি হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী লিখিত বক্তব্যে এ দাবি জানান। সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে বলা হয়-২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে যে অভূতপূর্ব গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ছিল নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের আহ্বান ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’। প্রতিশ্রুতির অবসান চাই, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নদ-নদীর বরিশালে দেশি মাছের আকাল

নদ-নদীর বরিশালে দেশি মাছের আকাল

লক্ষ্মীপুরে পদত্যাগপত্র জমা দিলেন ৩১ বিএনপি নেতা

লক্ষ্মীপুরে পদত্যাগপত্র জমা দিলেন ৩১ বিএনপি নেতা

নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন আশ্বাস নয়, বাস্তবায়ন চাই তিস্তা মহাপরিকল্পনার

আশ্বাস নয়, বাস্তবায়ন চাই তিস্তা মহাপরিকল্পনার

বিজয়নগরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিজয়নগরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম