মৌলভীবাজার-২
নৌকার পক্ষে সমর্থন দিলেন ফুলতলীর পীর
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুলতলীর পীরের ছেলে ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মহাজোট মনোনীত পদপ্রার্থী এমএম শাহীন। এ সময় এমএম শাহীন দোয়া ও সহযোগিতা চাইলে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, দেশ ও ইসলামের স্বার্থে মহাজোট সরকার আবারো ক্ষমতায় আসুক এটা আমরা চাই। এজন্য আনজুমানে আল ইসলাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটকে সমর্থন জানিয়েছেন।
