|
ফলো করুন |
|
|---|---|
দেশের জ্বালানি অবকাঠামো ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথিকৃৎ এবং দীপন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মাহমুদ হাসান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মাহমুদ হাসান ছিলেন ধার্মিক, অমায়িক ও পরোপকারী। দেশের বিভিন্ন স্থানে তিনি অনেক ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সহযোগিতা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
