|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার সন্ধ্যায় ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া আঞ্জুমানিয়া কাদরিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে আঞ্জুমানিয়া কাদরিয়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তিনি স্ত্রী, এক পুত্র ও সাত কন্যা রেখে যান। তার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ-সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শোক প্রকাশ করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।
