|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন (৭৫) আর নেই। বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মকবুল হোসেন স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন লিভার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার প্রথম জানাজা ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নিজ কর্মস্থল বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজা এবং নিজ এলাকা আরজিকালিকাপুর মসজিদ প্রাঙ্গণে বাদ আসর তৃতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
