|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা মজিবুর রহমান (৭০) বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। পৌর শহরের পূর্ব দাপুনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও নিজ বাড়ি সহনাটী ইউনিয়নের সহনাটীতে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
