|
ফলো করুন |
|
|---|---|
পাবনা প্রেস ক্লাবের সদস্য, প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার (৭১) শনিবার ভোরে সদর উপজেলার মালিগাছা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বাদ জোহর মজিদপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তার লাশ মজিদপুর কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও পাবনা প্রেস ক্লাবের জীবন সদস্য মো. সাহাবুদ্দিন। এছাড়া শোক প্রকাশ করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ-সদস্য (এমপি) শামছুর রহমান শিমুল বিশ্বাস, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও পাবনা প্রেস ক্লাবের জীবন সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু এবং পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। পাবনা প্রতিনিধি।
