কালিয়াকৈরে বাজারে আগুনে ভস্মীভূত ১৮ দোকান
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈর বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি বাজারে শুক্রবার ভোর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৮টি দোকান ভস্মীভূত হয়েছে। ওই বাজারের ব্যবসায়ী আজমত আলী, কমল, বাচ্চু, মনির হোসেন, আব্বাছ আলী, ফয়সাল আহাম্মেদ, আশরাফুল আহাম্মেদ, আব্দুল কদ্দুস মিয়া, আলহাজ হোসেনসহ মোট ১৮টি দোকান আগুনে পুড়ে যায়। ১৮টি দোকানের প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসে স্টেশন মাষ্টার ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, বাজারে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা লাঠিসোঁঠা নিয়ে গাড়িসহ আমাদের ওপর আক্রমণ শুরু করে। পরে তাদের বুঝিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি এবং প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষনিকভাবে তা নিরুপণ করা সম্ভব হয়নি।
