শ্রীনগরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা আহত
লুটপাট ও ভাঙচুর
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীনগরে বসত বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে হিরন নেছা (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে। এ সময় সন্ত্রাসীরা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শ্রীনগর উপজেলার তন্তর গ্রামের ব্যবসায়ী নুর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে ওই গ্রামের মিলন নেতৃত্বে ৮/১০ জন সশস্ত্র সন্ত্রাসী নুর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় নুর আলম বাড়িতে না থাকায় সন্ত্রাসীরা তাকে না পেয়ে তার মা হিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ও নগদ ৩ লাখ ৫০ হাজার লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা হিরন নেছাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় নুর আলম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে মামলার প্রস্তুত চলছে।
