গাজীপুরে বিএনপি অফিস ভাঙচুর লুট
পরিদর্শনে গাসিক প্রশাসক
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে তারা দেশীয় অস্ত্রসহ পাশের বিএনপির একটি কার্যালয়েও হামলা করে ভাঙচুর করে। এসময় হামলাকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও গাজীপুর-২ আসনের সংসদ-সদস্য এম মঞ্জুরুল করিম রনির ছবি ভাঙচুর করে। তারা নগদ টাকা, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনা পর শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার সরেজমিন পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
