ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি
জাবি শিক্ষার্থীর সনদপত্র স্থগিত
Advertisement
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগে শনিবার ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযুক্ত সাবেক শিক্ষার্থীর সনদপত্র সাময়িক স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লোক প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর সাবেক শিক্ষার্থী এসএম তারিকুল ইসলাম ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বীর প্রতীক তারামন বিবি হল এলাকা থেকে তাকে হুমকি দিয়ে পার্শ্ববর্তী ইসলামনগরে ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণ করা হয়। ঘটনার তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার বিকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।
