Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

উত্তরায় তারাবির সময় ডাকাতি

মুখে স্কচটেপ শ্বাসরোধে বৃদ্ধার মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর উত্তরায় তারাবির নামাজের সময় বাসায় ঢুকে ডাকাতিকালে বৃদ্ধা রেজিনা মমতাজকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, মুখে স্কচটেপ ও কাপড় গোঁজা অবস্থায় ওই বৃদ্ধাকে পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বাড়ির এক ভাড়াটিয়াকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে ১৫ নম্বর সেক্টরের ই ব্লকের ৪ নম্বর সড়কের বাড়িটিতে এ ঘটনা ঘটে। তুরাগ থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের স্বামী শাহ আলম তারাবির নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা সুযোগ নেয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে-ঘটনার আগে চারতলার ভাড়াটিয়া নূরে আলম নিচে নেমে দারোয়ানকে লন্ড্রিতে কাপড় দেওয়ার কথা বলে বাইরে পাঠান। ওই সময় এক ব্যক্তি বাইরে থেকে এসে তার সঙ্গে ভবনে প্রবেশ করেন। দুজনের মুখে মাস্ক ছিল।

দারোয়ানের স্ত্রী বিষয়টি সন্দেহজনক মনে করে স্বামীকে জানান। তারা তিনতলার দরজার সামনে গিয়ে ভেতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিককে (শাহ আলম) মসজিদ থেকে ডেকে আনেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে রেজিনা মমতাজকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুরো বাসা তছনছ ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং এটি নিছক ডাকাতি নাকি পূর্বপরিকল্পিত অপরাধ-তা শিগগিরই স্পষ্ট হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম