Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শ্রীনগরে পুলিশের ওপর হামলা

পুরুষশূন্য গ্রাম

Advertisement

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শ্রীনগরে গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে শ্রীনগর থানার এক এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় ইউপি সদস্যসহ অর্ধশতাধিক নারী-পুরুষকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় ইউপি সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করেন। কিন্তু গ্রেফতারের ভয়ে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

জানা গেছে,গত ২৫ ফেব্রুয়ারি রাতে শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা রাত্রিকালীন দায়িত্ব পালন করার সময় খবর পান আলমপুর গ্রামের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন আশিক বাড়িতে অবস্থান করছে। রাত সাড়ে ১২টায় পুলিশ সদস্যরা আশিকের বাড়িতে উপস্থিত হয়ে ঘর শনাক্ত করতে না পারায় ডাকাডাকি শুরু করে। এ সময় ওই বাড়ির আজমত আলীর ছেলে কানু (৪২) জানায় আশিক নেই। পরবর্তীতে ডাকাডাকি করায় বাড়ির অন্য একটি ঘর থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় অন্যান্য বাড়ি থেকে লোকজন বের হয়ে আসে।

এ সময় আরও লোকজন জড়ো হয়ে এসআই গোলাম মোস্তফা, কনস্টেবল আ. মালেক ও সুরুজ মিয়ার ওপর হামলা করে তাদের রক্তাক্ত জখম করে। উপায় না দেখে তারা এক বাড়িতে অশ্রয় নিয়ে শ্রীনগর থানায় খবর দেয়। পার্শ্ববর্তী বাড়ৈখালী এলাকায় ডিউটিরত শ্রীনগর থানার এএসআই মনিরুজ্জামান তার সঙ্গে থাকা পুলিশের অন্যান্য সদস্যদের নিয়ে উদ্ধার করতে গেলে উত্তেজিত লোকজন তাদের ওপরও চড়াও হয়। পরে শ্রীনগর থানা থেকে বাড়তি পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আনে।

এ ঘটনায় এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। মামলায় ইউপি সদস্য মো. ইউসুফ খানকে প্রধান আসামি করে এজাহারে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লিখিত অন্য আসামিরা হলো-আলমপুর গ্রামের কানু, জাকির, তানভীর, আলী মোহাম্মদ, কাউসার, সেলিম মোড়ল, সাগর মোড়ল, রুমা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম