Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

লৌহজংয়ে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় লোকজনের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালিমান্দ্রা বেদেপল্লি এলাকার মো. সাগর (৩২) ও সানারুল (৩৪)।

স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে সাগর ও সানারুল সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালাচ্ছিলেন। তখন স্থানীয় এক মুরগির খামারি তাদের দুজনকে সন্দেহভাজন হিসাবে আটকান। পরে স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে সাগর ও সানারুলের কাছ থেকে চুরি করা বিদ্যুতের তার উদ্ধার করা হয়। এলাকায় বিভিন্ন সময় চুরি হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের মারধর শুরু করেন। রাত থেকে সকাল পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় পিটুনি দেওয়া হয়। পুলিশ সকাল ৯টার দিকে সাগর ও সানারুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা যান। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে।

সাতঘরিয়ার এক বাসিন্দা বলেন, রাতে যখন দুজনকে আটক করে মারধর করা হচ্ছিল, তখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ঘটনাটি পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ রাতে উদ্ধার করতে যায়নি। সকালে যখন পুলিশ তাদের উদ্ধার করে, তখন অবস্থা খুব খারাপ ছিল। ভ্যানে তোলার পরই তারা মারা যান। লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রাতে নয়, সকাল ৯টার দিকে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়েছে। দুজন পেশাদার চোর ছিলেন। তবে থানায় চুরির কোনো মামলা ছিল না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম