Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মুন্সীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে স্বামী-স্ত্রীর ঝগড়া মীমাংসা করতে গিয়ে মারধরের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার ডেমরা এলাকার ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মনির মোল্লা (৭০) চরবাংলাবাজার গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনির মোল্লার সঙ্গে তার স্ত্রী তন্দ্রি বেগমের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তারা একই এলাকার নিজাম মিজির বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার অণ্ডকোষে আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে সেদিন সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর মনির মোল্লার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় তার বাসায় নিয়ে যান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানে অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনায় নিজাম মিজি (৫০) ও খুইশা নামে দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম