Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে পালটাপালটি হামলা, আহত ২

Advertisement

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের পালটাপালটি হামলায় উভয় পক্ষের দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় মধ্য আরিচপুর ও টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মানিক মিয়া ও মফিজ মিয়া। আহত মানিক জানায়, রাত ১০টার দিকে মধ্য আরিচপুর শাহী মসজিদের সামনে রেললাইনের ওপর কালা, জয়, আমান, মফিজ, পাউডার মাসুদ, মিমসহ কতিপয় দুষ্কৃতকারী হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষই টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে উপস্থিত হয়। এ সময় মানিকের লোকজন প্রতিপক্ষ মফিজকে মারধর করে। টঙ্গী পূর্ব থানার এসআই বায়েজিদ নেওয়াজ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্র জানায়, মাদকসংক্রান্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই পালটাপালটি হামলা হয়েছে। এরা দুপক্ষই স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী। মফিজ মিয়া যুগান্তরকে বলেন, মানিককে মারধরের সময় আমি এলাকায় ছিলাম না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম