Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দোহারে স্বামীর অঙ্গ কেটে দিলেন স্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দোহারে ফিরোজ হোসেনের (৩৮) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী পায়েল। শুক্রবার ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ফিরোজ হোসেন জয়পাড়া বাজারের ব্যবসায়ী। তিনি এলাকার শেখ আনছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজের সঙ্গে ১৬-১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দার পায়েলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। শুক্রবার ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। এ সময় ফিরোজ আলমের ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। তবে কী কারণে পায়েল এমন ঘটনা ঘটালেন তা নিশ্চিত নন পরিবারের সদস্যরা। তবে পায়েলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্ত্রী পায়েল। এমন ঘটনা ক্ষোভ প্রকাশ করে পায়েলের শাস্তি দাবি করেন ফিরোজের স্বজন ও স্থানীয়রা। দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম