মাদক বিক্রিতে বাধা
ফতুল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
Advertisement
ফতুল্লা (নারায়গঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হৃদয় নামে এক ওয়েস্ট্রিজ ব্যবসায়ীকে মারধর করে কুপিয়েছে সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের কাছে যেখানে থানা স্বেচ্ছাসেবকদল নেতা মামুনকে গুলি করে হত্যা করা হয় সেখানেই এ হামলার ঘটনা ঘটে। আহত হৃদয় ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে কোতালেরবাগ এলাকায় তাদের আরেকটি বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। এলাকাবাসী জানান, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন হত্যা মামলায় ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এক্সেল কামালের সহযোগী কোতালেরবাগ এলাকার পাকিস্তানি খাদের হাবিব। সে তার ছেলে ইমন গত বছর জুলাইয়ের পর পাকিস্তানি খাদে বিশাল বাহিনী গড়ে তুলেন। এ বাহিনী দিয়ে পাকিস্তানি খাদে জুয়ার বোর্ড ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এছাড়া সন্ধ্যার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের উভয় পাশে ও আশপাশের এলাকায় ছিনতাই করায়। তাদের ভয়ে কেহ টুঁ শব্দ করতে পারে না। ব্যবসায়ী হৃদয় জানান, ৪ মার্চ দুপুরে হাবিবের ছেলে ইমন দলবল নিয়ে আমাদের কোতালেরবাগ বাড়ির সামনে মাদকসেবন করছিলেন। এসময় আমি ও আমার স্ত্রী কাজিন ফাতেমা চৈতী দুর্গন্ধে ঘরে থাকতে না পেরে তাদের মাদক সেবন করতে নিষেধ করি। এতে তারা আমাকে ও আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় শুক্রবার রাতে বাসায় ফেরার পথে হাবিব কাছে দাঁড়িয়ে ছিলেন। তার ছেলে ইমন ও তাদের বাহিনীর অন্তত ১০/১২ জন পথরোধ করে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশে মাথায় কোপ দেয়।
