ঢাকা-১৬ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১৬ (রূপনগর ও পল্লবী) এলাকায় ময়লার টাকার ভাগ বন্ধ করার উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে জামায়াতের নির্বাচিত সংসদ-সদস্যের ওপর হামলা হয়েছে। এই আসনের নির্বাচিত সংসদ-সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন নিজেই ফেসবুক লাইভে এসে এ কথা জানান। তিনি জানান, রূপনগর থানার চলন্তিকা মোড়ের মল্লিকা মসজিদ এলাকায় রোববার বিকাল সোয়া ৫টায় তাকে অবরুদ্ধ করে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপরও হামলা হয় এবং তাদের মারধর করা হয়। এছাড়াও ঘটনাস্থলে থাকা ক্যামেরা ভাঙচুর ও কয়েক নেতা কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় প্রতিপক্ষ।
